Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে ছাত্রদল আহ্বায়ককে স্থায়ী ব’হিষ্কার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে পটুয়াখালী জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।

জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্য সচিব মো. জাকারিয়া আহমেদের নির্দেশে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাকলাদার গোলাম সরোয়ারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

জেলা ছাত্রদল থেকে আরও জানানো হয় যে, এখন থেকে ছাত্রদলের কোনো নেতাকর্মীকে চাকলাদার গোলাম সরোয়ারের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।