Nabadhara
ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে জামায়তের বিকল্প নেই–মাহামুদুন্নবী তালুকদার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে( ১৩ সেপ্টেম্বর শনিবার)বিকেলে উপজেলার ২ নং চরাদি ইউনিয়ন কর্মী সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি ও বরিশাল ৬ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন নন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে জামায়াতে ইসলামীর কোন বিকল্প নাই।

আগামীর বাংলাদেশে অন্যায়, অবিচার, ঘুষ, দূর্ণীতি, চাঁদাবাজ বন্ধ করতে হলে দেশের সরকার প্রধানকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনা করতে হবে। দেশ স্বাধীনের পর থেকে জনগণ জুলুমের বাহিরে যেতে পারেনি। গতবছর জুলাইয়ের পরবর্তী এক বছরে একটি মহল দেশে সন্ত্রাস, জুলুম, দখলবাজি চালিয়েছে। এদের হাত থেকে দেশ ও জনগনকে বাঁচাতে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর কোন বিকল্প নেই।
গতকাল বিকেলে চরাদি ইউনিয়ন কর্মী সমাবেশে প্রধান অতিথি বরিশাল জেলা সেক্রেটারি ও বাকেরগঞ্জ আসনের জামায়াতের মনোনীত পদপ্রার্থী মাহামুন্নবী তালুকদার তার বক্তব্যে একথা বলেন।

ইউনিয়ন সেক্রেটারি কামাল হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, পৌর আমির মোঃ নুরুল হক।

উপস্থিত ছিলেন ইউনিয়ন এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আলী আহম্মদ, ইউনিয়ন শ্রমিক কল্যানের সভাপতি তোফায়েল আহমেদ, ইউনিয়ন যুব বিভাগের চরাদি ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন, সহ-সভাপতি মোঃ সুমন হাওলাদার, সেক্রেটারি মোহাম্মদ রুহুল আমিনসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারিসহ নেতা কর্মী সমাবেশে যোগ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।