দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চরগরবদী ইসলামিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. আমির হোসেন হাওলাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সালামপুর আমিনিয়া কামিল মাদরাসার প্রভাষক মো. শহিদুজ্জামান।
স্থানীয় এক প্রেসক্লাবে সংগঠনটির এক আলোচনা সভায় এই কমিটি গঠন করা হয়।
মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএমজিটিএ এর আহ্বায়ক মো. সাজেদুল ইসলাম (বাহাদুর)। মো. আমির হোসেন হাওলাদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএমজিটিএ এর সদস্য সচিব মো. জসীম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ পারভেজ, পটুয়াখালী সদর উপজেলা বিএমজিটিএ এর সভাপতি মো. অহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পাঙ্গাশিয়া কামিল মাদরাসার প্রভাষক মো. ওয়াহিদ সরোয়ার ও মো. মাহবুব আলম।
উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে আপাতত ১৩ জনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

