Nabadhara
ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব, জেলা ক্রীড়া সংস্থা পিরোজপুরের হুসাইন আহমাদ।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ফুটবলার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ লিটন খান।

 

বক্তারা বলেন, যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাই পারে তরুণ প্রজন্মকে সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে সাহায্য করতে।

 

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় পিরোজপুর জেলা ফুটবল দল ও বাগেরহাট জেলা ফুটবল দল। দুই জেলার হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা খেলোয়াড়দের খেলায় বাড়তি উৎসাহ যোগায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।