Nabadhara
ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনি সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি 
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি 

আশাশুনি সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। প্রভাষক জহুরুল ইসলাম ও প্রভাষক শিরিন বাহারের সঞ্চালনায় নবীন শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে বরণ করে নেওয়া হয়।

 

নবীন বরণ উদযাপন কমিটির আহবায়ক ও শিক্ষক পরিষদ সম্পাদক প্রভাষক আলহাজ্ব ছহিল উদ্দীনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক সজল কুমার আঢ্য, মেজর এছাহক আলী, প্রভাষক আব্দুল মালেক, প্রাক্তন ছাত্রনেতা ও উপজেলা ছাত্রদল সভাপতি জাহিদুজ্জামান সবুজ, কলেজ ছাত্রদল সভাপতি শোভন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাবিল আহমেদ, কলেজ ছাত্রশিবির সভাপতি ওলি উল্লাহ গগাজী, দপ্তর সম্পাদক রেজওয়ান আহমেদসহ আরও অনেকে।

 

সবশেষে সমাপনী বক্তব্যে প্রভাষক আলহাজ্ব ছহিল উদ্দীন নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।