Nabadhara
ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে একাদশ শ্রেণির নবীন-বরণ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি 
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের জন্য নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) কলেজের ওমান ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবিবুল্লাহ হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান অধ্যক্ষ প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী। অনুষ্ঠান সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর শেখ রফিকুল ইসলাম, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ।

 

বক্তারা উল্লেখ করেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতাকে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে কলেজের শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হয়।

 

ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি ইংরিশ বিভাগের শিক্ষার্থী রাকিব মাহমুদ এবং ছাত্রদলের কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মুন্না। এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর জুলাইযোদ্ধা সংসদের সদস্যচিব তাহমিদ আন নাসিফ।

 

নবীন-বরণ অনুষ্ঠানটি মনোগ্রাহী সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।