Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে মাছ চুরির অভিযোগে যুবলীগ নেতা আটক

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে চার দিয়ে মাছ চুরির অভিযোগে মশিয়ার রহমান (৪৫) নামে এক যুবলীগ নেতাকে স্থানীয় জনতা আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। ঘটনা ঘটে মঙ্গলবার দুপুরে উপজেলার শ্যামনগর গ্রামের পশ্চিমপাড়ার নওশের মোড়ে।

 

স্থানীয়দের অভিযোগ, মশিয়ার রহমানসহ কয়েকজন জিন্দার বিলের ঘেরের বেঁড়ির গোপন স্থানে বসে বিভিন্ন ঘের থেকে মাছ ধরে আসছিল। মঙ্গলবার দুপুরে আনোয়ার হোসেনের ঘেরে তাকে হাতেনাতে ধরে স্থানীয়রা মশিয়ারকে আটক করেন এবং নওশের মোড়ে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন।

 

ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী আলতাফ হোসেন ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করেন এবং মশিয়ারকে স্থানীয়দের হেফাজতে তুলে দেন।

 

মশিয়ার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের কারণে তাকে চোর হিসেবে প্রোপাগান্ডা করা হচ্ছে। তারা জানান, মশিয়ার মূলত মুরগির ব্যবসা করতেন এবং মাঝে মধ্যে মাছ ধরতেন, কিন্তু তিনি চোর নন।

 

স্থানীয় হুজুর আনিচ জানান, মশিয়ারকে আটক করার পর পুনরায় আনোয়ারের ঘের লুটপাট করার অভিযোগে আরও দুইজনকে আটক করা হয়েছে। সন্ধ্যায় নওশের মোড়ে জনতার আদালতে তাদের বিচার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।