Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রের দা’বিতে শিক্ষার্থীদের বি/ক্ষোভ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রের দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে উত্তেজনা দেখা দেয়। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে পিএসএস মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্রবেশ করে। এ সময় তারা কেন্দ্রের দাবিতে বিভিন্ন ধরণের ¯শ্লোগান দিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখেন।

এরফলে উত্তেজনা দেখা দিলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম দৌলতপুর থানার ওসিকে জানায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে অবরুদ্ধ শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ধার করেন।

পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভের ফলে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা হঠাৎ আতঙ্কিত হয়ে পড়ে। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমি থানায় খবর দিই।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, কেন্দ্র নির্ধারণ একটি প্রশাসনিক বিষয়। শিক্ষার্থীদের উত্তেজনা প্রশমনে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, তাদের স্কুলে পরীক্ষার কেন্দ্র আছে কিন্তু সারা দেশে নিজ নিজ কেন্দ্রে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেনা। তাদের পার্শবর্তী অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। তাই তারা কেন্দ্রের দাবিতে এ কর্মসূচি পালন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।