Nabadhara
ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপূজা উপলক্ষে ভারতে গেল প্রথম চালান ইলিশ

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানি শুরু হয়েছে। সরকারের অনুমতি অনুযায়ী মোট ১২০০ টন ইলিশ রফতানির অংশ হিসেবে বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ রফতানি হয়। এ চালানে অংশ নেয় ৬টি প্রতিষ্ঠান। প্রতিকেজি ইলিশের রফতানি মূল্য ধরা হয়েছে ১২ ডলার ৫০ সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা।

 

ব্যবসায়ীরা জানান, দুর্গাপূজা সামনে রেখে ভারতীয় আমদানিকারকরা ইলিশ রফতানির জন্য অনুরোধ জানিয়েছিলেন। এরপর অন্তবর্তীকালীন সরকার ৩৭ জন রফতানিকারককে মোট ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি দেয়। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ৫ অক্টোবরের মধ্যে এ রফতানি কার্যক্রম শেষ করতে হবে। গত বছর অনুমতি ছিল ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রফতানির, তবে বেনাপোল বন্দর দিয়ে গিয়েছিল মাত্র ৫৩২ মেট্রিক টন।

 

এদিকে দেশের বাজারে ইলিশের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। ক্রেতা রহমত আলী বলেন, “এক মাস আগেও ইলিশ পাওয়া যেত ১৪০০ থেকে ১৫০০ টাকায়। এখন তা বেড়ে ২২০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ ভারতে যাচ্ছে ১৫০০ টাকা দরে।”

 

বেনাপোল বাজারের ইলিশ বিক্রেতা শহিদ হোসেন বলেন, “সরবরাহ কম থাকায় বাজারে দাম বেড়েছে। রফতানিও এর ওপর প্রভাব ফেলেছে।”

 

তবে রফতানিকারক সাইফুল ইসলাম জানান, “আমি এ বছর ইলিশ রফতানির অনুমতি পেয়েছি। এটি দুই দেশের বাণিজ্য ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার সজিব সাহা বলেন, “প্রথম চালানে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ রফতানি হয়েছে। মান পরীক্ষা শেষে অনুমতি দেওয়া হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।