রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে সন্ত্রাসী কায়দায় বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে তেরখাদা উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনার প্রতিবাদে তেরখাদা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলা সদর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএনটি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় বক্তারা এই হামলাকে রাজনৈতিক অস্থিরতা তৈরির পরিকল্পিত অপচেষ্টা হিসেবে উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
বিক্ষোভে নেতৃত্ব দেন তেরখাদা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী। উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ.এম. হাবিবুর রহমান,সদস্য মো. রবিউল হোসেন, মোল্যা মাহবুবুর রহমান, মো. ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, মো. বিল্লাল হোসেন, মিল্টন মুন্সী, আজিজুর রহমান আজিবার, এস.কে. নাসির আহমেদ, এস.এম. ইমদাদুল হক, শেখ জাহিদুল ইসলাম, খান গিয়াস উদ্দিন, মোবাশ্বের আলম, গোলাম মোস্তফা ভূট্টো, কামাল উদ্দিন লস্কর, আবুল হোসেন বাবু মোল্লা এবং ফেরদৌস মেম্বার।
এছাড়াও কৃষক দলের আহ্বায়ক রাজু চৌধুরী, সদস্য সচিব মো. সাবু মোল্যা, শফিকুল ইসলাম, আছাবুর ফকির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সাব্বির আহমেদ টগর, আসাব চৌধুরী, ইসান মোল্লা, সোহেল চৌধুরী, সাব্বির হোসেন লিমন, হাসিব শিকদার ও তানভীর মোল্যা-সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন।
বক্তারা এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনের প্রতি দ্রুত সময়ের মধ্যে হামলায় জড়িতদের শনাক্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

