Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় পারভেজ মল্লিক হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় আলোচনা

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনা-৪ আসনের রাজনীতি যেন দিন দিন নতুন মাত্রা পাচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিক এখন শুধু দলীয় রাজনীতিতে নয়—জনসংযোগ ও সম্প্রীতির ক্ষেত্রেও নিজেকে তুলে ধরছেন ভিন্নভাবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের ভুজনিয়া গ্রামে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এক অনাড়ম্বর উঠান বৈঠকে মিলিত হন তিনি। ভুজনিয়া মন্দিরের সামনে আয়োজিত এই বৈঠকে ছিল না জাঁকজমকপূর্ণ মঞ্চ বা কৃত্রিম আয়োজন। ছিল শুধু মানুষের সরল উপস্থিতি, আলোচনার আন্তরিকতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ।

পারভেজ মল্লিক বৈঠকে এলাকার সার্বিক পরিস্থিতি, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়ন নিয়ে কথা বলেন। তিনি মানুষের পাশে থেকে কাজ করতে চান—এই বার্তাই উঠে আসে পুরো বৈঠকের মূল সুরে। দলীয় প্রতীক পাওয়ার প্রত্যাশা থাকলেও, তার অবস্থান ছিল একজন জনসেবকের, একজন এলাকার সন্তান হিসেবে।

এই উঠান বৈঠকে যে শুধু রাজনীতির বার্তা ছিল তা নয়, বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের প্রয়াসও ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের আগেই কাজ শুরুর ইঙ্গিত দিয়ে তিনি জানান দেন, মানুষের ভালোবাসাই তার প্রকৃত শক্তি।

বৈঠকের আগে পারভেজ মল্লিক ভুজনিয়া মন্দির পরিদর্শন করেন এবং মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এলাকার ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন, তেরখাদা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বিল্লাল হোসেন, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ রবিউল ইসলাম লাখু, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সরদার জিয়াউর রহমান, তেরখাদা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক গোলজার আলম, ইউনিয়ন বিএনপি নেতা আবু খায়ের, সাবেক ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক শেখ লালিম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ শেখ, জাসাস-এর সদস্য সচিব মুন্না পারভেজ, বাহার মোল্লা, এনামুল শেখ, মো. তফসির ফকির, আজিজ, চৌধুরী সবুজ, জুয়েল, এনামুল শেখ, বাবু চৌধুরী, সাবু শেখ, সোহেল এবং ছাত্র নেতা মো. জিহাদ শেখ।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উপস্থিত ছিলেন সুনিত্য রায়, বিকাশ বিশ্বাস, অসীম বাওয়ালি এবং ইউনিয়ন পরিষদ সদস্য শংকর রায়সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই উঠান বৈঠককে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দেখা গেছে নতুন আগ্রহ। অনেকে এটিকে একজন মনোনয়নপ্রত্যাশী নেতার ‘সম্প্রীতির কৌশল’ বলে অভিহিত করলেও, এলাকাবাসীর একটি বড় অংশ বিষয়টিকে দেখছেন একজন নেতৃত্বপ্রত্যাশীর দায়িত্বশীল মানবিক উপস্থিতি হিসেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।