Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে শ‍্যামনগরের আমিনুর রহমান

আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রাথমিক শিক্ষা পর্যায়ে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন শ্যামনগর উপজেলার সহকারী শিক্ষক আমিনুর রহমান।

উপজেলা সদরের ১৩ নং হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে তিনি কর্মরত আছেন। তিনি শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওলভাঙ্গি গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম আতিয়ার রহমানের পুত্র।

শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষা বিজ্ঞান বিষয়ে অনার্স, মাস্টার্স সমাপ্ত করেছেন। জানা যায় শিক্ষা জীবনে তিনি সকল শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছেন।

তিনি ২০১৪ সালের ২৬ নভেম্বর গাবুরা ইউপির ৫১ নং জেলিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা জীবনের প্রথম শুরু করেন। পরবর্তীতে বদলী হয়ে ২০১৬ সালের ১ এপ্রিল ১৩ নং হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে অদ্যাবধী কর্মরত আছেন।

আমিনুর রহমান জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল,হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু সহ অন্যান্য অভিনন্দন জ্ঞাপন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।