Nabadhara
ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে ফোরকান মিয়ার আওয়ামী লীগের কমিটিতে নাম নিয়ে বিভ্রান্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও আওয়ামী লীগের কমিটি নিয়ে বিভ্রান্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাট্টাজোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ফোরকান মিয়া।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, আমি ২০২৩ সালে বাট্টাজোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৫০ নম্বর সদস্য নির্বাচিত হই।

কিন্তু আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে আমার নাম থাকা নিয়ে ফেসবুকে বিভ্রান্ত করা হয়। ২০১৬ সালে আমার নাম কিভাবে আওয়ামী লীগের কমিটিতে এসেছে তা আমি জানি না। আমি কখনো আওয়ামী লীগ করি নি।

মূলত আমি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত।
সম্প্রতি আমার একটি ভিডিও এডিট করে ফেসবুকে অপপ্রচার করা হয়। তাই আমি এঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এবিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।