Nabadhara
ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াত নেতা নাজমুল হক সাঈদীর গণসংযোগ

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষে প্রচারণা ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জনমত গঠনে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর-১ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।
২০ সেপ্টেম্বর (শনিবার) দিনব্যাপী তিনি উপজেলার মেরুরচর ইউনিয়নের বিভিন্ন গ্রামে, হাট বাজারসহ বিভিন্ন মোড়ে ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন করেন জামায়াতের এই নেতা। এছাড়াও তিনি বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময় করে পিআর পদ্ধতি নিয়ে সম্যক ধারণা প্রদান করেন। গণসংযোগকালে মেরুরচর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী বলেন, আগামী নির্বাচনে আমরা পিআর পদ্ধতি চাই। ইনসাফ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীককে জয়যুক্ত করে সাম্যের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে এদেশে শাসন ব্যবস্থা নায্যতার ভিত্তিতে পরিচালিত হবে। এদেশের মানুষকে ভয় দেখিয়ে আর ভোট নেওয়া যাবে না।

তাই আগামী নির্বাচনে জামায়াতের ওপর আস্থা রাখতে ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানান জামায়াতের এই নেতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।