Nabadhara
ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ৫৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

টুঙ্গিপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩১ টি মাদক মামলার আসামিকে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শনিবার বিকালে উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিন কুশলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম নবীর শিকদার (৩৫)। তিনি দক্ষিন কুশলী গ্রামের মো. ফায়েজুর শিকদারের ছেলে। নবীরের বিরুদ্ধে টুঙ্গিপাড়া সহ গোপালগঞ্জের বিভিন্ন থানায় মোট ৩১ টি মাদক মামলা রয়েছে।

এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন।

তিনি বলেন, গ্রেপ্তার নবীর শিকদারের বিরুদ্ধে টুঙ্গিপাড়া সহ গোপালগঞ্জের বিভিন্ন থানায় ৩১ টি মাদক মামলা রয়েছে। তার মধ্যে কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীরকে গ্রেপ্তার করতে দক্ষিণ কুশলী গ্রামে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। তখন তাকে তল্লাশি করে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এবিষয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।