মিলন সিদ্দিকী ধামরাই (ঢাকা )প্রতিনিধি
ধামরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডের গোপনগরে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী গৌর নিতাই পঞ্চায়েত মন্দির সম্প্রতি পরিদর্শন করেন ঢাকা জেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হাসান অভি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ। যুগ্ন আহ্বায় মীর আকিব আলি।সঞ্চালনায় রাশেদুল ইসলাম সদস্য সচিব পৌর স্বেচ্ছাসেবক দল।
পরিদর্শনকালে অতিথিরা মন্দিরের পরিবেশ, ধর্মীয় কার্যক্রম এবং ভক্তদের জন্য থাকা সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। তারা বলেন, এই মন্দির কেবল ধর্মীয় স্থাপনা নয়, বরং স্থানীয় মানুষের আধ্যাত্মিক শক্তি ও সামাজিক ঐক্যের প্রতীক।
এ সময় নেতৃবৃন্দ সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের সাথেও মতবিনিময় করেন। তারা তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান এবং এলাকার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ধর্মীয় সম্প্রীতি, ভক্তির চর্চা এবং সামাজিক বন্ধন জোরদারে শ্রী শ্রী গৌর নিতাই পঞ্চায়েত মন্দির দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে—যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

