Nabadhara
ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান আপনাদে পাশে থাকবে–খোকন তালুকদার

Link Copied!

মোঃমিজানুর রহমান , কালকিনি-ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান এদেশের গরীব দুঃখী ও মেহমনি মানুষের সাথে থাকবেন এবং আপনাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকবেন বলে কালকিনি বাসিকে আশ্বস্ত করেন গুম ফেরত সাবেক নৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন আমরা বিগত ১৭ বছর আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো।

মাদারীপুরের কালকিনি পৌরসভার ৮ নং ওয়ার্ড আয়োজিত জনসাধারণের সাথে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ৫ নং দক্ষিণ জনারদন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরো বলেন আমরা চাই বিগত ১৭ বছর যারা ভোট দিতে পারে নাই তারা বিএনপিকে ভোট দিয়ে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনবেন ইনশাআল্লাহ।

৮ নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন হাওলাদার এর সভাপতিত্বে ও আব্দুল লতিফ হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি, কালকিনি পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন সরদার প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় ৮ নং ওয়ার্ড বিএনপি এবং হাজার হাজার সাধারণ জনতা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন কালকিনি-মাদারীপুর-৩ আসনে আনিসুর রহমান তালুকদার খোকন এর কোন বিকল্প নেই। তিনি দুর্দিনের কান্ডারী। কালকিকিনিতে তার কোন বিকল্প নেই। দল তাকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হবেন ইনশাআল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।