Nabadhara
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ছিনতাইকারী চক্রের মূল হোতা বেনসন রাব্বি গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মূল হোতা মো. রব্বি ওরফে বেনসন রাব্বিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে শহরতলীর ফকিরকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই নয়ন কুমার সাহা জানান, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় পার্থ প্রতিম কুন্ডু নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় চক্রের সদস্যরা। আহত শিক্ষার্থী শনিবার রাতে সদর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ সুপারের নির্দেশে রাতভর অভিযান চালিয়ে রবিবার ভোররাতে রাব্বিকে গ্রেফতার করা হয়।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আহমেদ আলী বিশ্বাস জানান, মামলার বাদী ছবি দেখে রাব্বিকে শনাক্ত করেন। এরপর রাতভর অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়। দুপুরে আদালতে হাজির করে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে।

তিনি আরও জানান, ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।