Nabadhara
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদী কেন্দ্রীয় দুর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময়

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

আসন্ন সারদীয়া দুর্গা পূজা উপলক্ষে বরিশালের গৌরনদী কেন্দ্রীয় দুর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ইঞ্জিনিয়ার এ্যাসোসিয়েশন এর ঢাকা কেন্দ্রের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান।

রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় দুর্গা মন্দির মাঠ প্রাঙ্গনে মন্দির কমিটির সভাপতি বঙ্কিম কর্মকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ ইঞ্জিনিয়ার এ্যাসোসিয়েশন এর ঢাকা কেন্দ্রের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান।

এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল মালেক আকন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার মোল্লা, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নূর আলম হাওলাদার, কেন্দ্রীয় মন্দির পুজা কমিটির সাধারণ সম্পাদক বাবু গৌরাঙ্গ কুন্ডু, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফোরামের বরিশাল জেলা কমিটির যুগ্ন-আহবায়ক বিশ্বজিত রায় সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।