Nabadhara
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় অভিনব কায়দায় মাদক পাচার: ১২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি


ময়মনসিংহের ধোবাউড়ায় ব্যানগাড়িতে মনোহারি মালামালের আড়ালে অভিনব কৌশলে পাচারকালে ১২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুধনই বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জব্দকৃত ব্যানগাড়ির ওপরের অংশে মনোহারি দোকানের নানা পণ্যসামগ্রী বহন করা হলেও ভেতরে সুচারুভাবে লুকিয়ে রাখা ছিল ভারতীয় তৈরি ১২৯ বোতল মদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতেই মাদক চোরাকারবারিরা এই অভিনব কৌশল গ্রহণ করে বলে ধারণা করছে পুলিশ।

তবে ঘটনাস্থল থেকে গাড়ির চালক কিংবা মালিক কাউকেই আটক করা সম্ভব হয়নি। পাচারের সঙ্গে কারা জড়িত এবং কোথায় এই মাদকের চালান যাচ্ছিল—তা খতিয়ে দেখছে থানা পুলিশ।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার জানান,
“উদ্ধারকৃত ভারতীয় মদের বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ১৬ হাজার টাকা। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। ইতোমধ্যে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ধোবাউড়াকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে পুলিশের এমন সাফল্যে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে। তারা বলেন, “মাদক শুধু একটি ব্যক্তি নয়, পুরো সমাজকে ধ্বংস করে। তাই প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন হতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।