Nabadhara
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Link Copied!

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, হিন্দু সম্প্রদায়ের নেতা ডা. সিদ্ধেশ^র সাহা,জাতীয় নাগরিক পার্টির বকশীগঞ্জ শাখার যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সাধারণ সম্পাদক মওলানা শাহজালাল, পূজা উদযাপন পরিষদের সভাপতি রমেশ চন্দ্র রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিমল সাহা প্রমুখ।

প্রস্ততি সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সেনা বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সুধী সমাজের ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা সুন্দর ও শান্তিপ্রিয়ভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন সকলের নিকট সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।