Nabadhara
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় ব/জ্রপাতে ১ জেলের মৃ/ত্যু, আ’হত ৩

তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা

ভোলার তজুমদ্দিন উপজেলার বালিয়াকান্দি সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে আবু তাহের মাঝি (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন। সোমবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় শিশুসহ আরও তিনজন আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার রাতে আবু তাহের মাঝিসহ চার জেলে মেঘনা নদীতে মাছ শিকারে যান। ভোররাতে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে নৌকায় থাকা আবু তাহের মাঝি বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে স্থানীয় জেলেরা উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহব্বত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।