Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

“এগ্রোস্যাল বৃদ্ধির শক্তি-‘টেকস‌ই কৃষির অগ্রযাত্রায়’ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টায় দৌলতদিয়া আক্কাস আলী হাইস্কুল সংলগ্ন মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪ শত কৃষক অংশগ্রহণ করেন।

এ সমাবেশের আয়োজন করে ফসল বৃদ্ধির শক্তি এগ্রোস্যাল লিমিটেড।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এগ্রোস্যাল লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ মহসিন ইমাম। এলাকার সফল কৃষক আব্দুল মালেক শেখের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, এগ্রোস্যাল লিমিটেডের এরিয়া সেলস ম্যানেজার মিল্টন মিয়া, এগ্রোস্যাল লিমিটেডের পরিবেশক, গোয়ালন্দ বাজার আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী বারবার কৃষিতে পুরস্কারপ্রাপ্ত কৃষক হুমায়ন আহমেদসহ এগ্রোস্যাল লিমিটেডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকরা উপস্থিত ছিলেন।

সমাবেশের প্রধান বক্তা মোঃ মহসিন ইমাম, বলেন, বাংলাদেশের সর্ব প্রথম অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত ট্রাইকোডার্মা ও ব্যাসিলাস সমৃদ্ধ এগ্রোস্যাল কোম্পানির জৈব সার হলো মাটির প্রাণ।এ জৈব সার ধান, গম, ভুট্টা, মরিচ, শসা, টমেটো, পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, শিম, করলা, বিভিন্ন ফলজ উদ্ভিদ, চা-বাগানসহ সকল ফসলের চাষাবাদেই ব্যবহার করা যায়।

এগ্রোস্যাল লিমিটেডের পরিবেশক হুমায়ন আহমেদ বলেন, ফসলে এগ্রোস্যাল কোম্পানির মালচিং ব্যবহারে সুবিধা সবচেয়ে বেশি। এ মালচিং পানির আদ্রতা বজায় রাখার পাশাপাশি জমিতে সেচের পরিমাণ কম লাগে। জমিকে আগাছা মুক্ত রাখে। আবার সরাসরি জমি থেকে যে কোন ব্যবহৃত মালচিং ফিল্ম ফেরত দিয়ে নতুন মালচিং ফিল্ম নেয়া যায়। এমনকি এগ্রোস্যাল লিমিটেড নিজেদের মালচিং ফিল্ম ছাড়া অন্য সব কোম্পানির ব্যবহৃত ফিল্ম ফেরত নেন।

এদিন দৌলতদিয়া ইউনিয়নের সেরা কৃষকদের মাঝে পুরস্কার এবং উপস্থিত সকল কৃষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ এবং উপস্থিত সকল কৃষকদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।