Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে শিশু উন্নয়ন প্রকল্পের কার্যক্রম শেয়ারিং সভা অনুষ্ঠিত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের কার্যক্রম নিয়ে এক শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাবেলাকোনা বিডি-০৪২৪ এর আয়োজনে বাবেলাকোনা এ্যাক্টিভিটি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন লোকাল সেন্টার কমিটি’র চেয়ারম্যান ক্লেনসন থিগিদী। স্বাগত বক্তব্যে প্রকল্পের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন প্রকল্প চেয়ারম্যান রিসিল সুলভ।

সমাজকর্মী জীবন ম্রং এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারিতাস কর্ণঝোড়া শাখার ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম, আশা’র সহকারি ব্যবস্থাপক মাজহারুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী সত্যজিৎ মৃ, ১ হাজার দিনের স্বাস্থ্য ও পুষ্টি প্রকল্পের হেলথ ট্রেইনার পলাশ চিচাম, প্রেসক্লাব শ্রীবরদী’র যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিম কবির বাবু, এবং বাবেলাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম।

সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, গণমাধ্যমকর্মী ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।