Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে “সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী ফাউন্ডেশন যশোর জেলার উপপরিচালক মো. ইকরামুল ইসলাম শাওন। প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল বাশার এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যশোর অঞ্চলের সহকারী প্রকল্প পরিচালক চৈতি মহলদার।

সভায় আরও বক্তব্য রাখেন—জেলা ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা মো. বেলায়েত হোসেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপঙ্কর দাস রতন,সাধারণ সম্পাদক তপন ঘোষ,বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী ফাউন্ডেশন যশোর সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মাসুম বিল্লাহ।
পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাস্টার ট্রেইনার আশরাফ আলী এবং গীতা পাঠ করেন অধ্যাপক অকিল চক্রবর্তী।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, ভিন্ন সম্প্রদায়ের পূজা উদযাপনে কেউ যেন বাধা সৃষ্টি না করে—এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। সম্প্রীতি রক্ষা করতে প্রশাসন, ধর্মীয় প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।