Nabadhara
ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় পটুয়াখালীর সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ গ্রে/প্তার

পটুয়াখালী প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডির তার বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। রাতেই ঢাকার ডিবি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। পটুয়াখালী পুলিশ মেয়র মহিউদ্দিন আহম্মেদকে ঢাকায় গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছে।

জুলাই আন্দোলনে ঢাকার বাড্ডায় ছাত্র জনতার উপর হাৃমলায় সিরাজুল ইসলাম বেপারি নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২০ জনকে আসামি করা হয়। এই মামলায় ১৩ নম্বর আসামী করা হয় পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদকে।

পটুয়াখালী ডিবির পুলিশের ওসি মো. জসিম উদ্দিন যুগান্তরকে বলেন, তাকে ঢাকার ডিমপি পুলিশের একটি দল মহিউদ্দিন আহম্মেদকে ঢাকা থেকেই গ্রেপ্তার করছে। তারা অনেক দিন থেকেই ঢাকায় থাকেন। তার বিরুদ্ধে হত্যাসহ ৬ টি মামলা রয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য মহিউদ্দিন আহম্মেদ গত ২ টি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ দলীয় দুইজন প্রভাবশালী প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে পটুয়াখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।