Nabadhara
ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফ‌রিদপু‌র দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মত বিনিময়

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরে জেলা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে‌ছে। বুধবার(২৪ সে‌প্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যাল‌য়ের সম্মেলন কক্ষে এই সভা অনু‌ষ্ঠিত হয়।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলের সভাপ‌তি‌ত্বে সভায় অন‌্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, কোতোয়ালী থানার ও‌সি মো. আসাদউজ্জামান, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সহ সভাপতি সঞ্জিব দাস সহ প্রেসক্লাবের সদস্যরা।

সভায় ‌শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‌ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরে পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, পূজা উপলক্ষে ‌ফরিদপুরের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। ‌ প্রত্যেক মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা ‌‌নেওয়া হ‌য়ে‌ছে। একই সাথে ‌প্রত্যেকটা মন্দিরকে যেন ‌‌সিসিটিভির আওতায় আনা হয় ‌সেদিকে লক্ষ্য রাখতে হবে।পূজার সময় ‌ইভটিজিং বা ‌কিশোর গ্যাং এর তৎপরতা ‌বৃদ্ধি না পায় ‌‌সেদিকে সকল‌কে খেয়াল রাখ‌তে হবে।

তিনি আরো বলেন, পূজা উপলক্ষে ‌এক সপ্তাহ মদের দোকানগুলো ‌বন্ধ রাখা হবে। ডিজে পার্টি করা যাবে না ‌এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ‌ সম্পৃক্ত যেমন ‌পুজোর গান ‌‌পুজো সংশ্লিষ্ট গান ‌ পরিবেশন করতে হবে। কেউ যেন পুজোতে গুজব ‌ সৃষ্টি করে কোনো বিশৃঙ্খলা সৃ‌ষ্টি কর‌তে না পারে ‌ সে বিষয়‌টি গুরুত্ব দি‌য়ে দেখ‌তে হ‌বে।

সভায় জানা‌নো হয়, গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ‌ কঠোর ব‌্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।