কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার ৯ নং ওয়ার্ডের মাসকান্দি গ্রামে পুকুরে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুটির নাম মাইশা। সে সৌদি আরব প্রবাসী মো. জামাল মিয়ার কন্যা এবং তিন বোনের মধ্যে সর্বকনিষ্ঠ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সজিব পাগলু জানান, বিকেলে মাইশা খেলার ছলে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এই করুণ মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে এবং এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে শোকের ছায়া।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

