Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ১০৭পিচ ই’য়াবাসহ ১জন গ্রে/প্তার

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজোলায় ১০৭ পিচ ইয়াবাসহ সবুজ দাড়িয়া(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার সন্ধ্যায় উপজেলার টুপরিয়া গ্রামের হেমায়েত ব্রীজের দক্ষিণ পাশ থেকে কোটালীপাড়া থানা পুলিশ সবুজ দাড়িয়াকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সবুজ দাড়িয়া উপজেলার মাঝবাড়ি গ্রামের সোহরাব দাড়িয়ার ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

কোটালীপাড়া থানার এস আই সাদ্দাম হোসেন খান বলেন,টুপরিয়া হেমায়েত ব্রীজের দক্ষিণ পাশে এক জন মাদক বিক্রেতা মাদক বিক্রি করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিতস্থানে অভিযান চালিয়ে ১০৭ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সবুজকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।

কোটালীপাড়া উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রতন সেন কংকন বলেন,ইদানিং কোটালীপাড়ায় ব্যাপক ভাবে মাদক বিক্রি ও সেবন এবং অনলাইন জুয়া খেলা বৃদ্ধি পেয়েছে। পুশিশ প্রশাসনের এদিকে আরো নজরদারি বাড়ানো উচিৎ।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন,মাদক এবং অনলাইন জুয়া প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।