Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপূজা উপলক্ষে আত্রাইয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও আলোচনা

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে ৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে আসন্ন সারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের সাথে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় অত্র ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ-০৬( আত্রাই-রাণীনগর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সহকারী সচিব বিপ্লবের সঞ্চালনায় সভায় বক্তারা শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

উক্ত মতবিনিময় সভায় সভাপতি তার বক্তব্যে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপত্তায় সম্পন্ন হবার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব শুধু উপাসনারই সময় নয়, এটি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করারও সময়। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা আমাদের সমাজের শান্তি ও সম্প্রীতির মূল ভিত্তি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী বরুণ কুমার, মানবাধিকার কর্মী স্বপন কুমার ও এ্যাড: সনৎ কুমার প্রামানিক।

এসময় উপস্থিত ছিলেন,পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. জহুরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য পিয়ারা বেগম ও ৫১ টি পুজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।