Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটা মাসিক আ’ইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুতের এজিএম স্বপন পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক আবু তালেব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্রাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ইমরান বাশার, দেবহাটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, দেবহাটা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, টাউনশ্রীপুর বিজিবি কমান্ডার সুবেদার আমিনুল ইসলাম, দেবহাটা বিজিবির হাবিলদার জাহাঙ্গীর হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন প্রমুখ।

 

সভায় বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নদী ইছামতিতে বিজয়া দশমীর অনুষ্ঠান বন্ধ থাকবে।
দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে ও সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধ ও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।