স্টাফ রিপোর্টার, চিতলমারী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষ্যে চিতলমারীর বড়বাড়িয়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়েছেন বাগেরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাসুদ রানা।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে তিনি সর্বসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করেন।
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে জনগণকে অবগত করেন এবং আগামী নির্বাচনে বিএনপির পাশে থাকার আহ্বান জানান।
লিফলেট বিতরণ ও গণসংযোগে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মুজাফফর শিকদার, সাধারণ সম্পাদক সেলিম শেখ, কলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লাভলু শেখ, বিএনপি নেতা স্বাধীন ফকির, মনিরুজ্জামান খান, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক নাসির শেখ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক করমত মল্লা প্রমুখ।

