Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে নিজ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের কর্ণা ভিলা থেকে ওই বাড়ির মালিক নিগার সুলতানা (৬০)-এর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নিগার সুলতানা নারাঙ্গালী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন এবং তিন বছর আগে অবসর নেন। তার বাবার নাম মৃত আশরাফ উদ্দিন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় একাই বসবাস করতেন নিগার সুলতানা। অবিবাহিত এই নারী ছয় বোনের মধ্যে বড় ছিলেন। অন্য বোনেরা নিজ নিজ পরিবার নিয়ে আলাদা থাকেন। দুই-তিন দিন ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় ভাড়াটিয়াদের সন্দেহ হয়। বৃহস্পতিবার সকালে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ালে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তালা ভেঙে মরদেহ উদ্ধার করেন।

 

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, মৃতা নানা রোগে ভুগছিলেন এবং একাই বসবাস করতেন। ঘরের ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।