Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জে “মিট দ্যা স্টুডেন্ট” অনুষ্ঠিত: শিক্ষার্থীদের উদ্দেশ্যে জীবন লক্ষ্য ও দায়িত্বের গুরুত্বের বার্তা

শেখ আরিফুজ্জামান, কালিগঞ্জ, সাতক্ষীরা
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

শেখ আরিফুজ্জামান, কালিগঞ্জ, সাতক্ষীরা

সুশিক্ষিত শিক্ষার্থী সমুন্নত জাতি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “মিট দ্যা স্টুডেন্ট” অনুষ্ঠান। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা আহমেদ।

 

জেলা প্রশাসক তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবন গড়তে হলে সুনির্দিষ্ট লক্ষ্য থাকা জরুরি। যার জীবনে লক্ষ্য নেই, সে পাগল। লক্ষ্য ও পরিকল্পনা থাকলে সঠিকভাবে নিজের গন্তব্যে পৌঁছানো সম্ভব। তিনি আরও বলেন, “সব সময় মনে রাখুন, আমরা পারবো, আমরাই করব জয়।” সফল হওয়া শুধু জেলা প্রশাসক হয়ে নয়, ব্যবসা, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা শিক্ষার মাধ্যমে অর্জনযোগ্য। শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ করে তুলতে পারে।

 

তিনি জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখার গল্প শোনান এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। জেলা প্রশাসক বলেন, “সাতক্ষীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কম থাকছে, বিশেষ করে কলেজগুলোতে অবস্থা খারাপ। জনগণের টাকায় সরকার আমাদের বেতন দিচ্ছে, কিন্তু আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করছি না—এর জন্য দায়ী থাকতে হবে। শিক্ষার্থীর সংখ্যা কম থাকলে এবং পরীক্ষায় অকৃতকার্য হলে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মন্ত্রণালয়ে জানানো হবে।”

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মাহবুবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, শিক্ষাবিদ ও সমাজসেবী ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথিদের কাছে শিক্ষার্থীরা প্রশ্ন করেন এবং তাদের উত্তর প্রদান করা হয়। একই সঙ্গে ডি আর.এম.ইউনাইটেড আইডিয়াল কলেজের ফুটবল দলকে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের জন্য বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয়।

 

প্রধান অতিথির বক্তৃতা এবং বিভিন্ন শিক্ষাবিদদের বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য নির্ধারণ, দায়িত্ববোধ ও শিক্ষা প্রতিষ্ঠানের সঠিক পরিচালনার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।