Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ৪৩৯টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা, ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

মাদারীপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মাদারীপুরে মন্ডপে মন্ডপে চলছে সাজসজ্জার ব্যস্ততা। প্রতিমা তৈরির কাজ শেষ করে এখন চলছে রঙ তুলি ও অলঙ্করণ। জেলার পাঁচটি উপজেলায় এ বছর মোট ৪৩৯টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

 

পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, রাজৈর উপজেলায় সর্বাধিক ২৬২টি মন্ডপে পূজা হবে। এছাড়া শিবচরে ৪০টি, কালকিনিতে ৪১টি, ডাসারে ২৩টি এবং সদরে ৭১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। জেলা গোয়েন্দা পুলিশ ইতোমধ্যেই ৮৮টি মন্ডপকে অধিক গুরুত্বপূর্ণ, ১১৭টি মন্ডপকে গুরুত্বপূর্ণ এবং ২৩০টি মন্ডপকে সাধারণ হিসেবে চিহ্নিত করেছে।

 

আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পাঁচ দিনের এ উৎসব শুরু হবে এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে পরিসমাপ্তি ঘটবে। এ বছর দেবী দুর্গা গজে চড়ে মর্ত্যে আগমন করবেন এবং দোলায় চড়ে কৈলাসে ফিরে যাবেন।

 

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক প্রানতোষ মন্ডল জানান, “শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। তারা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”

 

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, “পূজা উপলক্ষে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পোষাকধারী পুলিশ, ডিবি, র‌্যাব, সেনা সদস্য ছাড়াও প্রতিটি মন্ডপে আনসার বাহিনী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।”

 

সরেজমিনে দেখা গেছে, প্রতিমার সাজসজ্জায় ভিন্ন ভিন্ন রূপে সজ্জিত হচ্ছে প্রতিটি মন্ডপ। ভক্তরা আশা করছেন, দুর্গতিনাশিনী দেবী দুর্গা এবার পৃথিবীতে সুখ ও শান্তির বার্তা বয়ে আনবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।