Nabadhara
ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর পদ্মায় নৌ’কাডুবি, ১ জনের মৃ/ত্যু

রাজশাহী প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মায় নৌকাডুবিতে জিতেন মন্ডল নামের একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও দুজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে প্রেমতলী এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত জিতেন মণ্ডলের বাড়ি উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে। নিখোঁজ রয়েছেন ফরাদপুর গ্রামের দীলিপ ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা। তাদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নিয়েছে।

স্থানীয়রা জানান, সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার নামের এক বৃদ্ধ মারা যান। তার মরদেহ সমাহিত করার জন্য পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়। একটি নৌকায় মরদেহটি চরে রেখে আরও আত্মীয়-স্বজনকে নিতে পারে আসে। তখন ২০-২৫ জন আত্মীয় নৌকায় উঠে নদী পার হয়ে মরদেহ সৎকারের জন্য যাচ্ছিলেন। তখনই স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।

এ ঘটনার পর বাকিরা সাঁতরে পারে উঠে এলেও তিনজন নিখোঁজ হন। পরে স্থানীয়রা জিতেন মণ্ডলকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।