Nabadhara
ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াশালে রেললাইনের পাশে প্রবাসীর খণ্ডিত মরদেহ উদ্ধার

শারমিন সুলতানা, নরসিংদী প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শারমিন সুলতানা, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে রেললাইনের পাশে আব্দুল গনি (৪০) নামে এক প্রবাসীর পাঁচ খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘোড়াশাল ফ্ল্যাগ ও ঘোড়াশাল রেলস্টেশনের মাঝপথে রেললাইনের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত আব্দুল গনি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আঁটিয়াগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে সিঙ্গাপুরে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটি নিয়ে দেশে আসেন এবং চলতি মাসের ২৯ তারিখে আবার সিঙ্গাপুর ফেরার কথা ছিল।

 

নিহতের ভাই মনির হোসেন জানান, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে গনির স্ত্রী ফোন বন্ধ থাকার বিষয়টি তাকে জানান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত ৭টার পর গনির ফোন বন্ধ থাকলেও রাত ১টা ৪১ মিনিটে এবং ফজরের নামাজের সময় কিছুক্ষণ খোলা পাওয়া যায়। পরে ভোরে খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে রেললাইনের পাশে খণ্ডিত মরদেহ দেখতে পান। মনির দাবি করেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের শাস্তি দাবি করেন।

 

রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. নাজিম উদ্দিন জানান, “সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।