Nabadhara
ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় একদিনে ৬ জনের প্রাণহানি

গোপালগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী, মুকসুদপুর ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একদিনেই ৬ জন নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

 

এর মধ্যে কাশিয়ানীর মাঝিগাতি এলাকায় বাস-ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন— মাদারীপুরের কালকিনি থানার উত্তর রঞ্জনপুর গ্রামের মোতালেব পাইক (৮০), তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬৫), মেয়ে রুমা বেগম (৩৫) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের ওবায়দুল শেখ (৫০)।

 

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নুসরাত খাতুন (১৮) নামের এক তরুণীসহ আরও দুইজন। নুসরাত বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

 

ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া জানান, খুলনাগামী ইমাদ পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

 

অন্যদিকে, দুপুরে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় প্রাইভেটকারের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক খোকন শেখ (৬২) গুরুতর আহত হন। তাকে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এছাড়া বিকেলে সদর উপজেলার ডুমদিয়া এলাকায় ওয়েলকাম পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হন টিটো গাজী (৫০)। তিনি বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।