খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালী উপজেলার কাটাবাড়িয়া নূর-নেছা স্কুল এন্ড কলেজ বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র ও অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী অংশ নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নূর-নেছা স্কুল এন্ড কলেজের মাহামুদুর রশিদ ইমন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, কলেজটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কিছু মহলের কুপরামর্শে প্রতিষ্ঠানটি বন্ধের পাঁয়তারা চালাচ্ছেন। তারা বলেন, “এ কলেজটি এ অঞ্চলের একমাত্র উচ্চশিক্ষার প্রতিষ্ঠান, যেখানে শত শত শিক্ষার্থী পড়াশোনা করছে। গ্রামের এই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে শিক্ষার্থীরা চরম বিপাকে পড়বে।”

