Nabadhara
ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে দীর্ঘদিন কমিটি নেই, স্থবির হয়ে পড়েছে ছাত্রদলের কার্যক্রম

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি

প্রায় এক বছর ধরে ফেনীর সোনাগাজী উপজেলা ছাত্রদলের কোনো কমিটি নেই। দীর্ঘ সময় ধরে কমিটি না থাকায় স্থবির হয়ে পড়েছে সংগঠনের কার্যক্রম, ফলে নেতৃত্ব সংকটে ভুগছেন সাধারণ নেতাকর্মীরা। এতে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভের সঞ্চার হয়েছে।

 

দলীয় সূত্রে জানা যায়, ২০২১ সালে মাইনুল হককে আহবায়ক ও নুর আলম সোহাগকে সদস্য সচিব করে ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। তবে আহবায়ক মাইনুল হক জীবিকার তাগিদে ইউরোপ চলে যান। পরে ২০২৪ সালের ৩০ অক্টোবর ছাত্র ও যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের জেরে আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়। সেই থেকে এখনো নতুন কমিটি গঠন করা হয়নি।

 

এ কারণে অনেক নেতাকর্মী দলীয় কর্মসূচি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ছাত্র থেকে নেতা তৈরি হওয়ার ধারা ব্যাহত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নুর আলম সোহাগ বলেন, “কমিটি না থাকার কারণে নেতাকর্মীরা দিশাহীন হয়ে পড়েছে। দ্রুত একটি কমিটি গঠনের দাবি করছি।”

 

সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম বলেন, “নেতৃত্বশূন্যতার কারণে বিভাজন সৃষ্টি হয়েছে। নির্বাচিত কমিটি না থাকায় এখন কেউ কারো কথা শুনছে না। সবাই নেতা হতে চাইছে। এতে সাধারণ নেতাকর্মীরা অস্থিরতায় ভুগছেন।”

 

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, “সহসাই কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপ করে নতুন কমিটি ঘোষণা করা হবে। আমরা চেষ্টা করছি নেতাকর্মীদের ঐক্য ধরে রাখতে।”

 

উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা বলেন, “ছাত্রদলের কমিটি দীর্ঘদিন না থাকা অত্যন্ত দুঃখজনক। দ্রুত কমিটি গঠনের জন্য আহ্বান জানাচ্ছি।”

 

একই দাবিতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন সেন্টু বলেন, “দীর্ঘদিন ধরে ছাত্রদলের কমিটি না থাকায় নেতাকর্মীরা হতাশায় ভুগছেন। আমি চাই দ্রুত একটি গ্রহনযোগ্য কমিটি ঘোষণা করা হোক।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।