Nabadhara
ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং বি-২১৪০)কে শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন শাখা কর্তৃক (সিবিএ) ঘোষণার পর কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে সংবর্ধনা প্রদানের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার দুপুরে ফরিদপুর শহরের গোয়ালচামট ওজোপাডিকো বিদ্যুৎ ভবনের ৩য় তলার কনফারেন্স রুমে সভার আয়োজন করা হয়। ফরিদপুর জেলা শাখার সভাপতি খন্দকার আব্দুল আউয়াল সভার সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মোঃ নাজিম হোসেন সঞ্চালনা করেন।

 

সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর জেলার শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এছাড়াও ফরিদপুর জেলার নয়টি উপজেলার বিদ্যুৎ শ্রমিক কর্মচারীরা অংশগ্রহণ করেন।

 

ফরিদপুর জেলার সভাপতি খন্দকার আব্দুল আউয়াল বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আমাদের ইউনিয়নকে (সিবিএ) হিসেবে ঘোষণা করা হয়েছে। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে শ্রমিকরা ট্রেড ইউনিয়ন গঠন করতে পারতো না, কিন্তু শেখ হাসিনার সরকার এই পরিবেশ তৈরি করেছে। আমরা এখন আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শ্রমিকদের স্বার্থ সংক্রান্ত বিষয়গুলো কার্যকরভাবে বাস্তবায়ন করছি।”

 

তিনি আরও জানান, পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে সংগঠনটি সুশৃঙ্খলভাবে শ্রমিকদের সুবিধার জন্য কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।