Nabadhara
ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ বন্ধু সেজে হিন্দু সম্প্রদায়ের ক্ষতি করেছে: ড. মঈন খান

নরসিংদী প্রতিনিধি (শারমিন সুলতানা)
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি (শারমিন সুলতানা)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে তাদের ওপর একক কর্তৃত্ব আরোপ করেছে।

 

শনিবার নরসিংদীর ঘোড়াশালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি অভিযোগ করেন, হিন্দু সম্প্রদায়ের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার-অনাচারে অতিষ্ঠ হয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও বিচার চেয়েছিল, কিন্তু সেখানেও কোন সুফল পায়নি।

 

ড. মঈন খান বলেন, “আওয়ামী লীগ মুখে এক কথা বলে, কাজে তার উল্টোটা করে। বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে পারে কেবল জাতীয়তাবাদী দর্শন। আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে বিজয়ী করলে তাদের অধিকার নিশ্চিত করা হবে।”

 

ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. মহিউদ্দিন চিশতিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

এছাড়া একই দিনে ড. মঈন খান ঘোড়াশালের করতেতৈল এলাকার গনি মার্কেটে ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল মিয়ার সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন। দিনব্যাপী তিনি একাধিক স্থানে দলের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় ও পথসভায় অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।