সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)
মাগুরার মহম্মদপুর সদরে পল্লীবিদ্যুৎ অফিসের সামনে অগ্রণী ব্যাংক মহম্মদপুর শাখার নিচতলায় আলিফ এন্টারপ্রাইজ নামের মোটরসাইকেলের পার্টসের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে এ অগ্নিকাণ্ডে দোকানটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, দোকানের মালিক শেখ মো. ইকরামুল ইসলাম প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান। রাত আনুমানিক ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান স্থানীয় পাম্পের নাইটগার্ড চাঁন্দ মিয়া।
আগুনে দোকানের ভেতরে থাকা ক্যানের মবিল, টায়ার-টিউবসহ বিভিন্ন যন্ত্রাংশ ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে স্থানীয়রা এবং পল্লীবিদ্যুৎ অফিসের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

