Nabadhara
ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে বাড়ি ও প্রতিমা ভাংচুরের মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার কাদাকাটিতে বাড়ি ও মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুরের মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মিত্র তেঁতুলিয়া বাজারে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জহির উদ্দীন, মোঃ শামীম, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আঃ ছালাম, মেম্বার উজ্জল মিত্রের কাকা সুকুমার মিত্র, তুষার মিত্র এবং প্রবীণ ব্যক্তি আঃ রউফ সরদার।

 

বক্তারা জানান, ১০ জন মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন, কিন্তু মেম্বার জাহাঙ্গীর ও ডাঃ টুকুর নেতৃত্বে চেয়ারম্যানের কক্ষে ও সচিবের কক্ষে তালা লাগিয়ে ইউনিয়নবাসীকে সেবা বঞ্চিত করা হয়েছে। এতে স্থানীয় মানুষ ১০ দিন ধরে ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত হয়ে চরম অসুবিধার মুখে পড়েছে। তারা দাবি করেন, ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

 

মেম্বার উজ্জল মিত্রের কাকা সুকুমার মিত্র বলেন, “উজ্জলের বাড়ির পাশে আমার বাড়ি। সেখানে কোন ধরনের হামলা বা ভাংচুর হয়নি।” পুজা কমিটির সভাপতি তুষার মিত্রও জানান, পূজা শান্তিপূর্ণ পরিবেশে চলছে এবং কোন ভাংচুর বা হামলার ঘটনা ঘটেনি। প্রবীণ ব্যক্তি আঃ রউফ সরদার বলেন, কাদাকাটি ইউনিয়নে গত ৪০ বছরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

স্থানীয় আনসার পিসি ও দায়িত্বশীলরাও নিশ্চিত করেন, “এ এলাকায় কোনো ভাংচুর বা হামলার ঘটনা ঘটেনি।”

 

বক্তারা মাননীয় জেলা প্রশাসক, ইউএনও ও ওসিকে অনুরোধ জানিয়ে বলেন, মিথ্যাচার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।