আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আশাশুনিতে ২১টি মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বড়দল ও প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির কমিটির নেতাদের সঙ্গে এই সভায় অংশগ্রহণ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুল আরেফিন এবং উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
বড়দল ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল ওয়াজেদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন, প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়দল ইউনিয়ন পরিষদ প্রশাসক আক্তার ফারুক বিল্লাল। সভায় বড়দল ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব হেদায়েতুল ইসলাম, সেক্রেটারী সেকেন্দার আলী, সাবেক মেম্বর হাফেজ রুহুল আমিন, টিম সদস্য আঃ গফুর, যুব বিভাগের সভাপতি মোঃ ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বড়দল পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি বিনয় কৃষ্ণ মিস্ত্রী, সাধারণ সম্পাদক কালি কিংকর মন্ডল, স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও উপস্থিত ছিলেন।
একই সময়ে প্রতাপনগর ইউনিয়নের মন্দির কমিটির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, ইউনিয়ন সেক্রেটারি মাওঃ আল-আমিন এবং ২১টি মন্দির কমিটির সভাপতি ও সেক্রেটারী।
সভায় উভয় ইউনিয়নের মন্দির কমিটির নেতৃবৃন্দ ও জামায়াতের নেতারা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের বিষয়ে আলোচনা করেন এবং স্থানীয় সম্প্রদায়কে শান্তি ও সম্প্রীতিশীল পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান।

