Nabadhara
ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ২০০ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি 
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুরে বিশেষ অভিযানে ২০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ী নান্নু দর্জি (৬২) ও নুরু দর্জি (৪২)কে গ্রেফতার করা হয়েছে।

 

মাদারীপুর সদর মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘদিন ধরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামে একটি মাদক চক্র সক্রিয় ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১টার দিকে নান্নু দর্জির বাড়িতে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালায়।

 

অভিযানে নয়টি বস্তায় রাখা ৫০ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন ২০০ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই সহযোগী এনামুল দর্জি (৪২) ও সুমন দর্জি (৩৫) পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, এনামুল দর্জির নামে মাদকসহ ৯টি মামলা রয়েছে।

 

মাদারীপুর সদর মডেল থানায় এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম। সঙ্গে ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর মডেল থানার ওসি আদিল হোসেন এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।