Nabadhara
ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জনগণের সেবক হতে চান ছাত্রদল নেতা এড. মাহমুদুল আলম শাহীন

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরা জেলা। ভৌগোলিক কারণে এ জেলার গুরুত্বপূর্ণ সংসদীয় আসন (সাতক্ষীরা সদর+দেবহাটা) ১০৫ সাতক্ষীরা -০২। নানা দিক দিয়ে গুরুত্বপূর্ণ এই আসনটি। জনকল্যাণমুখী নেতৃত্ব না থাকার কারণে হয়নি কোন উন্নয়ন। এ বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে এই অবহেলিত জনপদের মানুষের সেবার জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৩নং সখীপুর ইউনিয়নের সন্তান সাবেক ছাত্রদল নেতা এডভোকেট মাহমুদুল আলম শাহীন।

২০০০ সাল থেকে তরুণ বয়সেই রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করে ছাত্রজীবন থেকে শুরু করে জাতীয় রাজনীতির ভুবনে নিজের অবস্থান অনেকটাই নিশ্চিত করেছেন তিনি। তারেক রহমানের ভিশন ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিষ্ঠায় আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনের প্রার্থী হতে চান শাহীন।

দীর্ঘদিন কেন্দ্রীয় রাজনীতি সঙ্গে জড়িত থাকার কারণে মাহমুদুল আলম শাহীনকে এই আসনে ধানের শীষে সাধারণ জনগন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পাশে দেখতে চান।

বিএনপির নেতাকর্মীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকার গঠন করতে হলে নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং তিনটি শর্তে প্রার্থী চূড়ান্ত হবে। বিপুল টাকার মালিক এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সখ্য আছে, কিন্তু জনবিচ্ছিন্নসহ সর্বমহলে গ্রহণযোগ্যতা নেই, এমন প্রার্থী মনোনয়ন পাবেন না।

প্রার্থী নির্বাচন করতে সমাজে যাদের ক্লিন ইমেজ, রাজনৈতিক ঐতিহ্য, সংগঠনের জন্য কতটুকু ত্যাগ, সাংগঠনিক দক্ষতা, দলীয় নেতাকর্মীদের দুর্দিনে অবদান রাখাসহ দলের আদর্শের প্রতি কতখানি অনুগত রয়েছে, এসব খতিয়ে দেখে প্রার্থী বাছাই করলে অ্যাডভোকেট মাহমুদুল আলম শাহীন সেই তালিকায় থাকবেন।

ছাত্র রাজনীতি থেকে উঠে এসে বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্তমান সহ-জলবায়ু সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংগঠনিক দক্ষতা, সামাজিক চেতনা, সততা এবং নেতৃত্বের গভীরতা তাকে এই পদে নিয়ে এসেছে।

এডভোকেট মাহমুদুল আলম শাহীন শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী যোদ্ধা। শিক্ষা, সামাজিক সাংগঠনিক দক্ষতা এবং আত্মত্যাগের মশালে গঠিত তার রাজনৈতিক জীবনবৃত্তান্ত নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে উঠেছে। আগামী দিনে তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং সংগ্রামের ইতিহাস জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এ প্রত্যাশা সাতক্ষীরা-০২ আসনের সাধারণ মানুষের এবং দেশের আপামর জনতার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।