Nabadhara
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমরা জনগণের অধিকার নিশ্চিত করতে এসেছি –জেলা প্রশাসক

ঝালকাঠি প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, সরকারি কর্মকর্তারা তথ্য অধিকার আইন জানবে না সেটা খুব কমই আছে, আর যারা জানবে না তারা অমনোযোগী। কারণ এ আইন সম্পর্কে অনেক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই আইন সম্পর্কে জানা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।তাহলে

নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারবে এবং জনগণের প্রতি তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।তথ্য জানা একজন নাগরিকের অধিকার। আমরা জনগণের অধিকার নিশ্চিত করতে এসেছি।আমরা চাই জনগণ যাতে তথ্য অধিকার থেকে বঞ্চিত না হয়।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে জেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) যৌথ উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সনাকের পক্ষ থেকে জেলার তথ্য বাতায়নের অর্ন্তভুক্ত ৬৬টি দপ্তরের ওয়েব পোর্টাল নিয়ে পরিচালিত একটি ফলোআপ জরিপের ফলাফলসহ তথ্য অধিকার আইনটির উপর একটি উপস্থাপনা প্রদান করা হয়। ওয়েব পোর্টালের ফলোআপ জরিপে দেখা যায়, গত বছরের তুলনায় এবছর উল্লেখযোগ্য হারে তথ্য হালনাগাদ হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওসার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ শাহ্ আলম,জেলা তথ্য অফিসার লেলিন বালা,সনাক সভাপতি সত্যবান সেন গুপ্ত , সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম তালুকদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ঝালকাঠির এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমান,

জেলা প্রশাসক আশরাফুর রহমান সনাক ও টিআইবিকে ধন্যবাদ দিয়ে সম্প্রতি জেলার তথ্য বাতায়নের ওয়েব পোর্টাল সম্পর্কিত জরিপ কার্যক্রমটি পরিচালনার জন্য এবং তাদের জরিপে যে তথ্য উঠে এসেছে তা অবিলম্বে সব সরকারি দপ্তরকে তাদের নিজ নিজ দপ্তরের তথ্য হালনাগাদ করার নির্দেশনা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।