Nabadhara
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় দুইদিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

গাইবান্ধা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন কিশামত বালুয়া ঘাঘট নদীতে গত শনিবার ও রবিবার দুইদিনব্যাপী বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুব সমাজ ও গাইবান্ধা ভেড়ামারা ঘাঘট নদী নৌকাবাইচ উদযাপন কমিটির যৌথ আয়োজনে এবং মো. আমির আলীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ উৎসবে অংশ নেয় বিভিন্ন জেলা থেকে আগত ২০টি নৌকা।

রবিবার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এসময় নদীর দু’পাড়ে হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি মো. ইউনুছ আলী দুখু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান এবং সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদল। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ অনেকে বক্তব্য রাখেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অধিকারী দলকে একটি ১০০ সিসি মোটরসাইকেল, দ্বিতীয় স্থানকে একটি ফ্রিজ এবং তৃতীয় স্থান অধিকারী দলকে একটি এলইডি টিভি প্রদান করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলকে দেওয়া হয় শান্তনা পুরস্কার।

অনুষ্ঠানে খেলোয়াড়দের জন্য সার্বক্ষণিক ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হয়।
প্রতিবছরের মতো এবারও ১৯৮৭ সাল থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী আয়োজনটি স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।