Nabadhara
ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈচিত্র্যে পঞ্চগড়

পঞ্চগড় প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

উত্তরের জেলা পঞ্চগড়ে প্রকৃতিতে শুরু হয়েছে ঋতু পরিবর্তনের পালাবদল। দিনের বেলা তীব্র রোদ ও গরম, আর সন্ধ্যা নামতেই হিমেল হাওয়া ও হালকা কুয়াশায় অনুভূত হচ্ছে শীতের আমেজ। দিন ও রাতের আবহাওয়ার এমন বৈপরীত্যে বদলে গেছে স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা।

স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এ অঞ্চলে দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতাও বাড়ছে। তবে বিকেল গড়াতেই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। সন্ধ্যার পর হিমেল হাওয়া ও হালকা কুয়াশায় শীতের অনুভূতি বাড়ছে। শেষ রাতে অনেককে হালকা কাঁথা বা চাদর গায়ে জড়াতে হচ্ছে।

আবহাওয়ার এমন পরিবর্তনে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন খেটে খাওয়া মানুষ। দিনের গরমে রিকশাচালক, ভ্যানচালক ও শ্রমজীবীদের কাজ করতে হচ্ছে বাড়তি কষ্ট নিয়ে। অন্যদিকে সন্ধ্যার পর শীতল আবহাওয়া কিছুটা স্বস্তি দিচ্ছে তাঁদের।

শহরের চৌরঙ্গী এলাকার রিকশাচালক রহিম মিয়া বলেন, ‘দিনের বেলা রোদে শরীর পুড়ে যাওয়ার মতো গরম লাগে, ঘেমে একাকার হয়ে যাই। অথচ রাতে ঘুমানোর সময় গায়ে হালকা কাঁথা না টানলে ঠান্ডা লেগে যায়। অদ্ভুত এক আবহাওয়া চলছে এখন।’

চিকিৎসকদের মতে, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে শিশু ও বয়োবৃদ্ধদের সর্দি, কাশি ও জ্বরসহ বিভিন্ন মৌসুমি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে পারে। এ সময় স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।

এদিকে শীতের আগমনী বার্তায় তেঁতুলিয়াসহ জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে শীতের প্রস্তুতি। লেপ-তোশক তৈরির কারিগররাও ব্যস্ত হয়ে উঠছেন। সব মিলিয়ে দিনের তীব্র গরম আর রাতের হালকা শীতের মিশেলে পঞ্চগড়ে এখন বিরাজ করছে ভিন্নধর্মী আবহাওয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।